উচ্চশিক্ষায় উদ্দেশে রাশিয়ায় গমন

দালালের খপ্পরে রুশ আর্মিতে, ইউক্রেনে ড্রোন হামলায় মৌলভীবাজারের তরুণ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দালালের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। সপ্তাহখানেক আগে তার মৃত্যু হলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

নিহত মুহিবুর সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে। সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইকবাল আহমদ।

 

পরিবারের বরাতে এই ইউপি সদস্য জানান, উচ্চশিক্ষার আশায় মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন মুহিবুর। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে যাওয়ায় তিনি চরম অনিশ্চয়তার মুখে পড়েন। এই সুযোগে দালাল চক্র তাকে মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্ব পাওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়ে তিনি রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নেন।

 

জানা যায়, যুদ্ধক্ষেত্রে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে তার মৃত্যুর খবর প্রথমে পরিবারের কাছে পৌঁছায়। তবে ঠিক কবে তিনি নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন