দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে ধান বস্তায় ভরার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় নিজ বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধান ও খড় দ্রুত গুছিয়ে তোলার কাজ করছিলেন সৌরভ। তখনই আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিবিসি/আরএসএল