দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় পুকুরে গোসলে নেমে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- দুলাল মিয়ার স্ত্রী দুলালী খাতুন (২৪) মেয়ে সুরভী খাতুন (১৩) ও পূত্রবধু সুমাইয়া আক্তার (১৯)।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বিষয়টি নিশ্চিত করে মৃতের পরিবারের বরাত দিয়ে জানান- তারা ওই পুকুরে একসাথে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে একজন ডুবে গেলে তাকে উঠাতে গিয়ে ৩ জনই পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুর থেকে তাদের ৩ জনকেই মৃত অবস্থায় উদ্ধার করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
ডিবিসি/এইচএপি