উত্তরের জেলা দিনাজপুরে শীতের আগমনের সঙ্গে সঙ্গেই জমে উঠেছে পিঠার দোকানগুলো।
বিকেল থেকে রাত পর্যন্ত শহরের মোড়ে মোড়ে এবং বিশেষ করে নিমতলা এলাকায় ভোজনরসিকদের ভিড় লেগেই থাকে। ভাপা, চিতই, ডিম চিতইসহ বাহারি পদের পিঠা ও ভর্তার স্বাদ নিতে মানুষের এই ভিড় মৌসুমী ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে।
শীত মৌসুমে বাড়তি আয়ের আশায় অন্য পেশার মানুষও এখন পিঠা বিক্রিতে ঝুঁকছেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই চার মাস পিঠা বিক্রি করে অনেকেই সংসার চালাচ্ছেন। যারা জীবিকার তাগিদে পরিবারের বাইরে থাকেন, তাদের জন্য রাস্তার ধারের এই গরম পিঠাই হয়ে উঠেছে ঘরোয়া স্বাদের একমাত্র ভরসা।
ডিবিসি/আরএসএল