জেলার সংবাদ

দিনাজপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভানোর পরে ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন, সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন সরকার (৫০) এবং তার স্ত্রী লতা সরকার (৪২)।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বাড়ি তল্লাশি করতে গিয়ে ঘরের মেঝেতে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

 

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ঘর তল্লাশি করতে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করি। সেখানে দুটি ঘর ছিল দুটির সবকিছু পুড়েছে, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন