আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে আবারও ইন্টারনেট বন্ধ, পুলিশকে ককরোচ পার্টির ধাওয়া!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তেজিত বিক্ষোভকারীদের ধাওয়ায় রীতিমতো পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ, জখম হয়েছেন একাধিক পুলিশ। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং গুজব ছড়ানো রোধে মধ্য দিল্লির যন্তর মন্তর সংলগ্ন বেশ কিছু এলাকায় সরকারি নির্দেশে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

মূল বিক্ষোভস্থল যন্তর মন্তরে শান্তি বজায় থাকলেও, গোলমালের সূত্রপাত হয় সংসদ মার্গ এলাকায়। পার্ক হোটেলের কাছে বিক্ষোভকারীদের ভিড় হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এরপরেই পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে সিজেপি সমর্থকরা কনট প্লেসের মূল রাস্তা ধরে পুলিশ সদস্যদের উল্টে তাড়া করতে শুরু করে এবং তাদের লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল ছোঁড়ে। একদল উন্মত্ত বিক্ষোভকারী এক পুলিশকর্মীকে তাড়া করে বেধড়ক মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের এই হামলায় তাদের দুই জন এসিপি, এক জন ইন্সপেক্টর, এক জন হেড কনস্টেবল এবং এক জন কনস্টেবল-সহ মোট পাঁচ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

 

বিক্ষোভ, সংঘর্ষ ও পুলিশকে তাড়া করার মতো ঘটনার জেরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তড়িঘড়ি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। টেলিকম সংস্থাগুলোকে দেওয়া সরকারি নির্দেশের পর গ্রাহকদের মোবাইলে ডেটা অ্যালার্ট পাঠিয়ে ইন্টারনেট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সংঘর্ষ চলাকালীন কিছুক্ষণের জন্য জনপথের কাছের টোলস্টয় মার্গের প্রবেশপথ থেকে এনডিএমসি কনভেনশন সেন্টার পর্যন্ত রাস্তায় পুলিশের কোনো উপস্থিতি চোখে পড়েনি। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে কমব্যাট গিয়ার পরিহিত বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়। অবস্থা সামাল দিতে পুলিশ শেষমেশ সিজেপি-র স্বেচ্ছাসেবকদেরই সাহায্য নিতে বাধ্য হয়। লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসের ছাদে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকার আবেদন জানান।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন