আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে ঘরে ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত জিম ট্রেনার পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লির তিলক নগরে নিজ বাড়িতে এক ২১ বছর বয়সী তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের তির নিহতের জিম ট্রেনারের দিকে। বুধবার পশ্চিম দিল্লির একটি ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দিল্লির তিলক নগরে নিজ বাড়িতে এক ২১ বছর বয়সী তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের তির নিহতের জিম ট্রেনারের দিকে। বুধবার পশ্চিম দিল্লির একটি ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম মুসকান। তিনি একাধারে শিক্ষার্থী ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। অভিযুক্ত জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ধারালো ছুরি দিয়ে মুসকানের ওপর হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত তাঁর ফ্ল্যাটে ছুটে যান এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

অতিরিক্ত পুলিশ উপকমিশনার (ডিসিপি) অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

মুসকানের বন্ধু আমান সাংবাদিকদের জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবার ছোট। ঘটনার সময় চণ্ডীগড়ে থাকা মুসকানের বড় বোন আমানকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন এবং জানান যে মুসকানকে ছুরিকাঘাত করা হয়েছে। আমান আরও দাবি করেন, ইমরান দীর্ঘদিন ধরেই মুসকানকে নানাভাবে হেনস্তা বা উত্যক্ত করে আসছিলেন বলে তাঁর পরিবার আগে থেকেই জানত। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডে সরাসরি ইমরানকে সন্দেহ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন