বাংলাদেশ, রাজধানী

দিল্লি-লাহোরকে পেছনে ফেলে বায়ুদূষণে চ্যাম্পিয়ন ঢাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুধবার (৪ মার্চ) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ১২৩টি শহরের মধ্যে ৩০৩ স্কোর নিয়ে ঢাকা এই তালিকার শীর্ষে অবস্থান করছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান বায়ুমান ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর জন্য অত্যন্ত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া পাকিস্তানের লাহোর ২২৫ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের রাজধানী দিল্লি ১৩১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিং শহরের বায়ুমান স্কোর ১৭৭।

 

সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। তবে স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘চরম অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। বর্তমান এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন