বাংলাদেশ

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবু কারাগারে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, শাপলা চত্বরে ওই ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তিনি আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিলেন। অন্যদিকে, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা তৎকালীন একাত্তর টেলিভিশনের মাধ্যমে ওই মহাসমাবেশ নিয়ে উসকানিমূলক সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে।

 

বর্তমানে মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, এই একই মামলায় ইতিপূর্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ মোট ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ২১ জনকে অভিযুক্ত করে এই অভিযোগ দায়ের করেছিলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন