আন্তর্জাতিক

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আলী লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা লারিজানি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী একটি যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, গত তিনশ বছরে ইরান কখনোই গায়ে পড়ে কোনো যুদ্ধের সূচনা করেনি এবং তাদের সশস্ত্র বাহিনী কেবল আত্মরক্ষার্থেই পদক্ষেপ গ্রহণ করে।

যেকোনো মূল্যে নিজেদের অস্তিত্ব এবং ছয় হাজার বছরের পুরোনো সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করে লারিজানি আরও বলেন, শত্রুদের তাদের এই ভুল হিসাব-নিকাশের জন্য অবশ্যই অনুতপ্ত হতে বাধ্য করা হবে

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের সূচনা করলেও এর শেষ কীভাবে এবং কখন হবে, তা ইরানই নির্ধারণ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেন। তিনি বলেন, গত দুই দশক ধরে প্রতিবেশী ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর ব্যর্থতা থেকে ইরান প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেছে। রাজধানী তেহরানে বোমাবর্ষণ করা হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় কোনো ধরনের প্রভাব ফেলবে না। আরাগচি জোর দিয়ে বলেন, ইরানের নিজস্ব বিকেন্দ্রীভূত 'মোজাইক প্রতিরক্ষা' ব্যবস্থা তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ সক্ষমতা দিয়েছে যে, কখন এবং কীভাবে এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন