উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা এবং তেহরানের পাল্টা হামলা বিশ্বের জ্বালানি ও পরিবহন খাতকে বিপর্যস্ত করে তোলায় তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে ক্রমবর্ধমান আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে।
আল জাজিরা এর এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত 'ব্রেন্ট নর্থ সি ক্রুড'-এর দাম লাফিয়ে ব্যারেল প্রতি ৯২.৬৯ ডলারে উঠেছে, যা দিনের হিসেবে ৮.৫ শতাংশ এবং সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ বেশি।
ইরান বারবার জলপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় ব্যবসায়ীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
ডিবিসি/কেএলডি