রাজনীতি

দুই দশক পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ দুই দশক পর আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ, উজ্জীবিত হয়ে উঠেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সমাবেশে তারেক রহমান আগামী নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে তার বিশেষ পরিকল্পনার কথা জানাবেন। প্রিয় নেতাকে বরণ করতে কীর্তনখোলা নদীর তীর থেকে শুরু করে পুরো নগরী ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, এই সফর আগামীর রাজনীতির নতুন দিকনির্দেশনা দেবে। জনসভা সফল করতে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন