আন্তর্জাতিক

দুই দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের মন্ত্রী জেনি চ্যাপম্যান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই নভেম্বর ২০২৫ ০১:১৯:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের আন্তর্জাতিকবিষয়ক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান দুদিনের সফরে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে এসেছেন। তার এই সফর অভিবাসন, মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতাকে ঘিরে বলে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

ব্রিটিশ হাইকমিশন জানায়, এই সফরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের সহায়তা নিশ্চিত করবেন, যার মধ্যে নারী ও মেয়েরাও অন্তর্ভুক্ত। রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাজ্যের মন্ত্রী জেনি চ্যাপম্যানের এটি বাংলাদেশে প্রথম সফর।

 

এই সফরে তিনি জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে যুক্তরাজ্যের নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিতে পারেন। ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস বুধবার জানিয়েছে, এই সফরে দেশটির মন্ত্রী চ্যাপম্যান নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে (ভিএডব্লিউজি) সহায়তা দেওয়ার জন্য যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলো সরেজমিন পরিদর্শন করবেন। পরিস্থিতি অনুকূল হলে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে আসছে।

 

অতি সম্প্রতি, বাংলাদেশে অর্ধ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দেওয়ার জন্য ২৭ মিলিয়ন পাউন্ডের নতুন সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই সহায়তা ঘোষণার পরপরই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন