বাংলাদেশ

দুই মামলায় আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ১০ই মে ২০২৬ ০১:৩৯:৩৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি পৃথক হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর এই মামলা দুটি দায়ের করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মিরপুর থানার একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে তিনি কারাবন্দি ছিলেন। বর্তমান আদেশের ফলে সংশ্লিষ্ট দুই মামলায় তার জামিন মঞ্জুর হলো।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন