বাংলাদেশ

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ হতাশাজনক: টিআইবি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের আকস্মিক পদত্যাগের বিষয়টিকে হতাশাজনক ও প্রতিষ্ঠানের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রশ্ন হিসেবে দেখছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মঙ্গলবার (৩ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, দুদকের শীর্ষ পর্যায়ের এই পদত্যাগ হতাশাজনক হলেও তা মোটেও অপ্রত্যাশিত নয়। তিনি বলেন, দেশের রাজনীতি ও আমলাতন্ত্রে গুরুত্বপূর্ণ নজরদারি সংস্থাগুলোকে নিজেদের পছন্দের নেতৃত্বের আওতায় রাখার দীর্ঘদিনের যে সংস্কৃতি, তারই প্রতিফলন এটি। দুদকের মতো প্রতিষ্ঠানকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি বর্তমান ক্ষমতার কাঠামোর কাছে এখনও অগ্রহণযোগ্য বলেই প্রতীয়মান হচ্ছে।

 

তিনি আরও সতর্ক করে বলেন, স্বল্পমেয়াদী সুবিধার জন্য এই ধরনের চর্চা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য আত্মঘাতী পরিণতি ডেকে আনতে পারে। এখন দেখার বিষয় হলো, পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ হয় এবং দুদকের স্বাধীনতা রক্ষায় ঘোষিত অঙ্গীকারগুলোর বাস্তব প্রতিফলন ঘটে কি না।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন