জাতীয়, জেলার সংবাদ

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ভোরে নদী বন্দর সমূহের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান।

 

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ দুপুর একটার মধ্যে দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন