খেলাধুলা, ফুটবল

দুপুর আড়াটায় আর্জেন্টিনা-জার্মানির লড়াই শুরু, যেভাবে দেখবেন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে নভেম্বর ২০২৩ ০৭:০৬:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই মহাদেশের দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও জার্মানি। বিশ্বকাপের মঞ্চে এ দুই দল নিজেদের একাধিকবার রাঙাতে পারলেও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ  শিরোপার দেখা পায় নি কেউ-ই। আজ মঙ্গলবার সেই অধরা ফাইনালে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

আর্জেন্টিনা আর জার্মানির ফুটবল দ্বৈরথ বেশ পুরাতন। বৈশ্বিক পর্যায়ে বেশ কয়েকবারই একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল। এই দুই দেশ একে অন্যের বিপক্ষে ফাইনাল খেলেছে মোট ৩ বার। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ হয় করেছিলেন জার্মানির বিপক্ষেই। ১৯৯০ সালেই আবার জার্মানির কাছে শিরোপা হারাতে হয় তাদের। সবশেষ ২০১৪ সালে ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে মেসিদের শিরোপাবঞ্চিত করে জার্মানি। 
 
বড়দের খেলায় যখন একে অন্যের প্রতিপক্ষ, ছোটরাই বা ছাড় দেবে কেন! ক্লদিও এচেভেরি, অগাস্টিন রবার্তোরা নিশ্চিতভাবেই জার্মানিকে ছাড় দিতে চাইবেন না। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার দুজনেই আর্জেন্টাইন। এচেভেরি আবার নিজেদের শেষ ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হ্যাটট্রিক করে নায়ক বনে গিয়েছিলেন। 

এচেভেরি আর রবার্তো ছাড়াও দলে আলাদা করে নজর রাখতে হবে সুবিয়াব্রের দিকেও। ৭ নং জার্সি পরিহিত এই উইঙ্গার বিশ্বকাপে খেলেছেন নিজের সেরাটা দিয়ে। কার্ড সাসপেনশনে অবশ্য এই ম্যাচে দেখা যাবেনা সান্তিয়াগো লোপেজকে। তবে তাকে ছাড়াও নিজেদের সর্বোচ্চটাই দিতে সক্ষম আলেবিসেলেস্তেরা।
 
বিপরীতে পিছিয়ে নেই জার্মানিও। ইউরোপিয়ান পাওয়ার ফুটবলে অভ্যস্ত জার্মান তরুণরা নিজেদের দিনে বেশ ভয়ানক এক প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালেই আসরের অন্যতম ফেবারিট স্পেনকে হারিয়েছিল তারা। মঙলবারের ম্যাচে তাই স্বাভাবিকভাবেই উজ্জীবিত জার্মানির তরুণরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার সুরকাতায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটিতে জিততে পারলেই প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত হবে তাদের। সরাসরি ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন