আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন পূর্বেই বাতিল ঘোষণা করেছিল কমিশন। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং বিভিন্ন আসনে সর্বমোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিবিসি/টিবিএ