বুধবার (০৫ আগস্ট) ভোরে দক্ষিণ দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল এবং বন্দরে একাধিক বিস্ফোরণ ও ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটার কথা স্বীকার করেছেন।
তবে প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এছাড়া, এই ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে আমিরাত কর্তৃপক্ষ।
বিস্ফোরণের মূল কারণ সম্পর্কে বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন দাবি উঠে এসেছে। ইরাকি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলার কারণেই এই ঘটনা ঘটেছে।
অন্যদিকে, আমিরাতের স্থানীয় গণমাধ্যমগুলো একাধিক বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করলেও সরকারিভাবে কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করেনি। তবে নাসার থার্মাল ইমেজে বন্দর সংলগ্ন একটি গুদামে অগ্নিকাণ্ডের চিত্র ধরা পড়েছে, যা মূলত জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
ডিবিসি/ এসভিএন