জাতীয়

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ: টিআইবি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২:৪৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’-এ বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে বাংলাদেশ এবার ১৩তম স্থানে উঠে এসেছে, যা গত বছর ছিল ১৪তম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

 

বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এবারের সূচক নির্ধারণ করা হয়েছে। টিআইবি জানিয়েছে, সিপিআই সূচকে দুর্নীতির মাত্রা ০ থেকে ১০০ স্কেলে পরিমাপ করা হয়। যেখানে ‘০’ স্কোরকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে সবচেয়ে সুশাসিত বা কম দুর্নীতিগ্রস্ত হিসেবে বিবেচনা করা হয়।

 

প্রতিবেদনে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম এবং তার আগের বছর ২০২৩ সালে ছিল ১০তম। ক্রমেই তালিকার ওপরের দিকে উঠে আসা প্রমাণ করে দেশে দুর্নীতির ব্যাপকতা কমেনি, বরং পরিস্থিতির অবনতি হয়েছে। যদিও স্কোর বা অবস্থানের এই পরিবর্তন দুর্নীতির প্রকৃত চিত্রের সম্পূর্ণ প্রতিফলন নয়, তবুও এটি সুশাসনের অভাবেই নির্দেশ করে বলে মত প্রকাশ করা হয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন