আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে ৮৮ বার আদালতে হাজির নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির অভিযোগে তেল আবিবের জেলা আদালতে ৮৮তম বারের মতো হাজিরা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার 'নিরাপত্তা ও রাজনৈতিক কর্মসূচি'র কারণে বিচারকরা শুনানির সময়সীমা কমিয়ে আনার আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।

২০১৯ সালের নভেম্বরে দায়ের করা তিনটি ভিন্ন মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ লেনদেন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। এরপর ২০২০ সালে এসব মামলার বিচারকাজ শুরু হয়। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। এসব অভিযোগকে নিজেকে ক্ষমতাচ্যুত করার একটি 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা' বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ইসরায়েলি আইন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার না করলে দেশের প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারেন না।

 

নিজ দেশের আদালতে দুর্নীতির বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও অভিযুক্ত নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাকে ওয়ান্টেড ঘোষণা করে রেখেছে। গাজায় ইসরায়েলের চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন