জেলার সংবাদ

দুর্নীতি কমাতেই পার্টনারশিপ প্রক্রিয়া সম্পসারণ করছে সরকার: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উন্নয়ন ও সঠিক ডিস্ট্রিবিউশনের জন্য পার্টনারশিপ প্রক্রিয়াকে ডেভলপ করছে সরকার, এর ফলে দুর্নীতি ও অপচয় কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (৩০ আগস্ট) সকালে চট্টগাম নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে এইচএসবিসির ১০ কোটি টাকার মানবিক সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এসময় মন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টর ও এনজিওদের সাথে সমন্বয় করে ক্রিয়েটিভ ইকোনমিক মডেল তৈরী করেছে সরকার, যেন কোনো দুর্নীতি না হয়। এই মডেল অনুসরণ করলে বিতরণে কোনো সমস্যা হয় না। বিগত সময়ে এই সমন্বয় না থাকাতে ব্যাপক দুর্নীতি হয়েছে।

 

এসময় মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক বন্যায় বিতরণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি। এমনকি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও সরকার কোনো রাজনৈতিক পরিচয়ে কাউকে কার্ড দেয়নি।

 

প্রসঙ্গত, ব্র্যাক-এর সহায়তায় পরিচালিত ৭ মাসব্যাপী এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত ৫০টি স্কুল সংস্কার, ২৫০টি ঘরবাড়ি পুনর্নির্মাণ, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া জীবিকা পুনর্গঠনে ৩০০টি পরিবার এবং ৬০০টি কৃষক পরিবারকে সহায়তা দেওয়া হবে।  ১২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার এ প্রকল্পের আওতায় আসবে।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড, সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়া উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন