আন্তর্জাতিক, ভারত

দূষণের জেরে ভারতে ৮৪ কৃষক গ্রেপ্তার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ০৫:১২:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ূ দূষণরোধে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করায় পাঞ্জাবের অন্তত ৮৪ জন কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, খড় পোড়ানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব পুলিশ জানায়, একই অভিযোগে রাজ্যের ১৭৪ কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত তিন দিনে রাজ্যটির ১৭ হাজারের বেশি খামারে খড় পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

এরআগে, বায়ূ দূষণের মুখে গেল সোমবার পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে স্থানীয় সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায় বুধবার নিষেধাজ্ঞা অমান্যকারী কৃষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেয়া হয়।

এদিকে, নয়াদিল্লির দূষণ পরিস্থিতি এখনো মারাত্মক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আরও পড়ুন