বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সেই দেশকে এগিয়ে নিতে নারীদের প্রয়োজন সব থেকে বেশি।
শারমিন পুতুল জানান, হাজার হাজার নারী একত্রিত হয়ে জানান দিচ্ছে, তারেক রহমানের ৩১ দফার বাংলাদেশ গড়তে তারা প্রস্তুত।
নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'নারীর জাগরণ মঞ্চ' অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নারীরা দেশ গড়তে পারে, আবার ধ্বংসও করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন।
ফারজানা শারমিন পুতুল বিএনপির নারী ক্ষমতায়নের পরিকল্পনা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড প্রদান করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা তাদের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন, যা তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করবে।
ডিবিসি/ এইচএপি