বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। এই শুভক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের জানাই আন্তরিক মোবারকবাদ।
বিগত দিনের সংগ্রামের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রিয় জন্মভূমিকে ফ্যাসিবাদমুক্ত করার যে আপোসহীন লড়াই চলছে, তাকে পূর্ণতা দিতে হবে। জনগণের কাঙ্ক্ষিত একটি পরিবর্তিত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হোক এবারের নববর্ষের মূল অঙ্গীকার।
তিনি আরও বলেন, আসুন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি অর্জন এবং একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে একধাপ এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
বিবৃতিতে তিনি নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
ডিবিসি/ এসএফএল