বিবিধ

দেশের বাজারে ২ বছরের ওয়ারেন্টিসহ শাওমির রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে তাদের নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে। গ্রাহকদের আরও নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের অভিজ্ঞতা দিতে এই সিরিজের স্মার্টফোনগুলোতে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন। নতুন এই লাইনআপে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি এবং রেডমি নোট ১৭ ফোরজি- এই তিনটি মডেল বাজারে আনা হয়েছে।

এই সিরিজের শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশাল ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। এর সঙ্গে থাকছে ১০০ ওয়াট হাইপারচার্জ, ২৭ ওয়াট রিভার্স চার্জিং, ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ সুরক্ষা। 

 

পাশাপাশি ফোনটিতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংসহ উন্নত ধুলো ও পানি প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অন্যদিকে, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি মডেলে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ এবং রেডমি নোট ১৭ ফোরজি মডেলে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। এই দুটি মডেলেই ইমার্সিভ অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং সার্টিফায়েড ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স ফিচার রয়েছে।

 

শক্তিশালী ফিচারের পাশাপাশি ক্রেতাদের জন্য একাধিক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। কার্ডলেস ইএমআই-এর মাধ্যমে ফোনগুলো কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এ ছাড়া ৩৬টি ব্যাংকের গ্রাহকরা কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধায় ফোনগুলো কিনতে পারবেন। নগদ অর্থে কিনলে ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ২,০০০ টাকা মূল্যের বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট, ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্ক সমন্বিত এক্সক্লুসিভ ব্যাগ বান্ডেল এবং বিশেষ ইন্টারনেট বান্ডেল। প্রতিটি ক্রেতা পাবেন 'নোট ক্লাব প্রিভিলেজ কার্ড', যার মাধ্যমে নির্বাচিত স্টোরে শাওমি টিভি ও ওয়াশার ড্রায়ার কেনায় ২০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

 

নতুন এই সিরিজ উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি ফ্যানদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতেই বিশাল ব্যাটারির রেডমি নোট ১৭ সিরিজ আনা হয়েছে। সেই সঙ্গে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ২ বছরের ওয়ারেন্টি সুবিধা, যা গ্রাহকদের আরও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে এবং আগের প্রজন্মের মতো এই সিরিজটিও বাংলাদেশে সাফল্যের ধারা বজায় রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

 

নতুন ফোনগুলো ভিন্ন ভিন্ন রঙ ও স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক রঙের রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজির ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। স্কাই ব্লু, সাটিন অরেঞ্জ ও ব্ল্যাক রঙে আসা রেডমি নোট ১৭ প্রো ফাইভজির ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। এ ছাড়া সেলেসটিয়াল পার্পল, স্কাই টিল ও ব্ল্যাক রঙের রেডমি নোট ১৭ ফোরজি মডেলের ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সুবিশাল ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্সের রেডমি নোট ১৭ সিরিজের স্মার্টফোনগুলো বর্তমানে দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন