বাংলাদেশ, জেলার সংবাদ

দেশের মোট ভোট কেন্দ্রের প্রায় ৪১ শতাংশই ঝুঁকিপূর্ণ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মোট ভোট কেন্দ্রের প্রায় ৪১ শতাংশকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রের মধ্যে ১৭ হাজার ৫৫৬টি কেন্দ্রই ঝুঁকির তালিকায় রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার ২ হাজার ১৩১টি কেন্দ্রের মধ্যে ৬৯৫টি অর্থাৎ প্রায় ৩৩ শতাংশ কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

 

নির্বাচন ঘিরে সংঘাত ও সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে।

 

পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্দিষ্ট রাজনৈতিক দলের একক আধিপত্য ছিল এমন আসনগুলোকে বিশেষভাবে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে।

 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধ বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব এলাকায় কঠোরভাবে আইন প্রয়োগ করা জরুরি।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, সহিংসতা রোধে প্রতিটি কেন্দ্রের ভেতরে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন এবং যেকোনো অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন