দেশে হাম ও এর উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট এক হাজার দুই জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১৯ জন উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন। এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে।
ডিবিসি/আরএসএল