জাতীয় নির্বাচন ও গণভোট

দেশে পৌঁছেছে তিন লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে আসতে শুরু করেছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ বুধবার পর্যন্ত মোট ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, (৪ ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে প্রবাসীরা ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট গ্রহণ করেছেন। সংগৃহীত ব্যালটের মধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন ভোটার পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। প্রাপ্ত ব্যালটগুলোর মধ্য থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ১৭৮টি ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (যারা পোস্টাল ব্যালটের যোগ্য) জন্য ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৯৬ হাজার ৬৩২ জন ভোট প্রদান করেছেন। অভ্যন্তরীণ ভোটারদের দেওয়া ব্যালটের মধ্যে ১২ হাজার ৯১৫টি ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবাসীদের এই বিপুল অংশগ্রহণ এবারের নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন