বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ই-জিরো (E0) সার্টিফায়েড বোর্ড উন্মোচন করেছে সুপার বোর্ড। টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেড-এর ব্র্যান্ড সুপার বোর্ড দেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বোর্ড বাজারে এনেছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, পার্টিকেল বোর্ডে ফরমালডিহাইড নির্গমনের মাত্রাকে E0, E1 এবং E2- এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে E0 হলো সর্বোচ্চ এবং সবচেয়ে কঠোর মান, যেখানে নির্গমনের মাত্রা প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকে এবং তা মানবস্বাস্থ্যের জন্য সর্বাধিক নিরাপদ। এতদিন বাংলাদেশের বাজারে শুধুমাত্র E1 বা তার নিচের মানের পণ্যই সীমাবদ্ধ ছিল। স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সুপার বোর্ড এই উদ্যোগ গ্রহণ করে এবং আমেরিকার CARB/EPA স্বীকৃত বাংলাদেশের প্রথম ও একমাত্র ই-জিরো (E0) সার্টিফিকেট অর্জন করে।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও সুপার বোর্ড E0 পণ্য উন্মোচন অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় স্থপতি, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি ও অধ্যাপক আবু সাঈদ এম. আহমেদ, বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার, বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক, টি. কে. গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস অপারেশন আবু ফাতাহ মো. জাবেদ, টি. কে. গ্রুপের হেড অব ব্র্যান্ড মো. ইব্রাহিম খলিল নয়ন, এজিএম (QC/QA ও R&D) ইঞ্জি. মো. শাহ নেওয়াজ এবং সুপার বোর্ডের হেড অব ব্র্যান্ড আ. আ. মু. আবিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুপার বোর্ডের এই উদ্যোগ কেবল একটি নতুন পণ্যের সূচনা নয়; বরং এটি বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণশিল্পে স্বাস্থ্যসচেতনতার ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তনের সূচনা। আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যনিরাপদ E0 বোর্ডের এই প্রবর্তন দেশের নির্মাণ ও আসবাব শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং ভোক্তাদের জন্য আরও নিরাপদ ও টেকসই সমাধান নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিবিসি/আরএসএল