বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, দেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভের এই অবস্থান দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে।
ডিবিসি/এসএফএল