বাংলাদেশ, স্বাস্থ্য

দেশে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ শিশুর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই মে ২০২৬ ০৪:৩৪:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। রবিবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে মৃত্যুর সংখ্যা ৩৮৪ জন। এছাড়া, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন।

 

অধিদপ্তর আরও জানিয়েছে, এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ৯২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন