বাংলাদেশ, জাতীয়

দেড় বছরের দায়িত্ব শেষ করে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০১:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভালো–মন্দের মিশ্র অভিজ্ঞতা সঙ্গী করে দেড় বছরের দায়িত্বপূর্ণ অধ্যায় শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিদায়লগ্নে তিনি মন্তব্য করেন, দায়িত্বের এই সময়টুকু ছিল চ্যালেঞ্জ ও অর্জনের এক সম্মিলিত যাত্রা।

মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার প্রাক্কালে তিনি জানান, রাষ্ট্রীয় দায়িত্ব শেষ হওয়ায় তিনি আবারও ফিরে যাবেন তাঁর পুরোনো জীবনে। তবে লেখালেখি থেমে থাকবে না এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তিনি কথা বলা অব্যাহত রাখবেন। 

 

বিদায়ের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বিদায়ী বৈঠকে মিলিত হন তিনি। পারস্পরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। পরে সহকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে ছবিও তোলেন বিদায়ী উপদেষ্টা।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন