রাজধানী

দোকান মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে সহ সভাপতির অভিযোগ

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই অক্টোবর ২০২০ ০৮:০৩:৩৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান সভাপতি হেলাল উদ্দিন হেলাল নিজ ইচ্ছায় এক তরফা ভোটার তালিকা তৈরি করে সাধারণ সদস্যদের না জানিয়ে ভোটাধিকার ক্ষুন্ন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি তৌফিক এহসান। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।  

তিনি  জানান, বর্তমান সভাপতি গঠনতন্ত্র এবং নির্বাচনী আচরণ ও ডিটিও রুল না মেনে নিজ ইচ্ছা অনুযায়ী ভোটার তালিকা করে নির্বাচন এর প্রস্তুতি নিচ্ছেন। ডিটিও রুল মেনে প্রতিটি ভোটারের ট্রেড ও টিন লাইসেন্স এর মেয়াদসহ বিভিন্ন বিষয় মেনে ভোটার তালিকা করার নিয়ম থাকলেও বর্তমান সভাপতি পরবর্তী নির্বাচনে ডিটিও রুল ভঙ্গ করে ভোটার তালিকা তৈরি কেরেছে। এতে গত নির্বাচনে অংশগ্রহণকারী ৫৯২জন ভোটারের মধ্যে সংগঠনের ৪৫৫ জন বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

২০২১ সালের মার্চের নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয় এবং এফবিসিসিআই কে সাথে রেখে একটি সুষ্ঠু নির্বাচন করার দাবি জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি তৌফিক এহসান। 

আরও পড়ুন