আন্তর্জাতিক, আমেরিকা

দোহায় আগামীকাল ইরানের সাথে বৈঠক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ জুন) ভোরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে।

তবে এর আগে ইরানের প্রধান পরমাণু আলোচক কাজেম ঘারিভাবাদি সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি সপ্তাহে কোনো কারিগরি ওয়ার্কিং গ্রুপের বৈঠক নির্ধারিত নেই।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিএনএন-কে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও সমঝোতা স্মারক সংক্রান্ত কারিগরি আলোচনা পূর্বপরিকল্পনা অনুযায়ী সঠিক পথেই এগিয়ে চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন