গানে ও বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই মামলাটি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি মেলামঞ্চে বাউল শিল্পী আবুল সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ম অবমাননাকর বক্তব্য বা গান পরিবেশন করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় আবুল সরকারকে একমাত্র আসামি করা হয়েছে।
ডিবিসি/এমইউএ