রাজধানী

ধামরাইয়ে কয়েলের আগুনে পুড়ে মারা গেল কোরবানির ২ গরু

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার ধামরাইয়ে মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি পূর্ণবয়স্ক গরু পুড়ে মারা গেছে। রাতে ধামরাই উপজেলার নান্না গ্রামে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারির প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে নান্না গ্রামের বাসিন্দা মো. রশিদ আলীর গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে আগে থেকেই রান্নার কাজে ব্যবহৃত শুকনা কাঠ ও জ্বালানি মজুত ছিল। যার ফলে আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালে আটকে থাকা ষাঁড়গুলো আর বের করার সুযোগ পাওয়া যায়নি।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন জানান, এই ঘটনায় কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে পালন করা দুটি বড় ষাঁড় আগুনে পুড়ে মারা যায়। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় খামারে থাকা একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কোরবানির ঈদের আগে এমন আকস্মিক দুর্ঘটনায় খামারি রশিদ আলী আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন