ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে উচ্ছেদকাজে ব্যবহৃত বুলডোজারের চালক ও তার সহকারী আহত হয়েছেন। হামলার পরপরই উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সওজ কর্তৃপক্ষ।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢুলিভিটা এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছিল। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বেশ কিছু দোকান উচ্ছেদ করার একপর্যায়ে কিছু লোকজন বুলডোজার ও এর চালকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চালক ও সহকারী আহত হলে নিরাপত্তার স্বার্থে অভিযানটি স্থগিত করা হয়।
অন্যদিকে, উচ্ছেদের শিকার হকার ও দোকানদারদের অভিযোগ, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সওজ কর্তৃপক্ষ আকস্মিকভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
ডিবিসি/আরএসএল