আন্তর্জাতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০ দেহাবশেষ উদ্ধার করে চলছে দাফনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৭:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্ব গাজা শহরের জেইতুনে এখন বিরাজ করছে এক শোকাবহ পরিবেশ। চারদিকের ভয়াবহ ধ্বংসস্তূপের মাঝেই নিহতদের দাফনের প্রস্তুতি চলছে সেখানে।

ফিলিস্তিনের এই নির্দিষ্ট এলাকাটি দীর্ঘদিন ধরেই সংঘাত ও ধ্বংসযজ্ঞের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত প্রায় তিন বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনী এই জেইতুন পাড়াকে লক্ষ্য করে বারবার ভয়াবহ হামলা চালিয়েছে। প্রতিটি হামলায় এলাকাটির ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা কেবল দীর্ঘই হয়েছে।

 

যেখানে জানাজার প্রস্তুতি চলছে, তার খুব কাছেই রয়েছে একটি আবাসিক এলাকা। ২০২৩ সালের ১৯ নভেম্বর ইসরায়েলি বাহিনী এখানকার ভবনগুলোতে দফায় দফায় নির্বিচারে বোমা হামলা চালিয়েছিল।

 

সেদিনের সেই ভয়াবহ হামলা থেকে যারা কোনোমতে বেঁচে ফিরেছিলেন এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছিলেন, পরবর্তী মাসগুলোতে তাদের ওপরও চালানো হয় নির্মম বোমা হামলা।

 

সব মিলিয়ে এসব হামলায় প্রাণ হারানো প্রায় ১০০ জন মানুষের মৃতদেহ এখনও এই এলাকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

 

এদিকে উদ্ধারকাজে নিয়োজিত সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া এবং চাপা পড়ে থাকা এসব দেহাবশেষের বেশিরভাগই নিষ্পাপ শিশুদের।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন