বাংলাদেশ, জেলার সংবাদ

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতিসহ নিহত ৩

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর রাণীনগরে পৃথক ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কৃষক ধান কাটতে গিয়ে এবং এক যুবক মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠ ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা-নাতি।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পারইল গ্রামের জ্যাঠা মাঠে এক ব্যক্তির জমিতে শ্রমিক হিসেবে ধান কাটছিলেন আক্কাস ফকির ও তারেক ফকির। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

অন্যদিকে, একই সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের নয়ন তালুকদার বৃষ্টির সময় মাঠে গরু আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বিকেলে স্থানীয়রা মাঠে গিয়ে তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।

 

বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/ এইচএপি   

আরও পড়ুন