জেলার সংবাদ

নওগাঁয় আর্জেন্টিনার পতাকা নামাতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর মান্দায় গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সে একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাজারের একটি দোকানের পাশে গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা নামাতে গাছে ওঠে মোশাররফ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন