নওগাঁর নিয়ামতপুরে স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় মূল আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া আটজন স্বজনের মধ্যেই হত্যাকারী রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল জিজ্ঞাসাবাদের জন্য মোট আটজনকে থানায় নেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন নিহত হাবিবুর রহমানের বাবা নজিম উদ্দিন, তিন ভাই, তিন ভাগনে ও এক ভগ্নিপতি।
পুলিশ নিশ্চিত হয়েছে যে, জিজ্ঞাসাবাদের আওতায় থাকা এই ব্যক্তিদের মধ্যেই মূল খুনি রয়েছে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ডিবিসি/আরএসএল