নওগাঁয় জমে উঠেছে মাসব্যাপী তাঁত শিল্প ও বাণিজ্য মেলা। প্রথম দিকে বেচা কেনা কম থাকলেও দিনে দিনে বাড়ছে কেনা-বেচা। মেলায় দর্শনার্থীদের জন্য নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয়েছে মাসব্যাপীঁ এই মেলার।
মেলায় শতাধিক স্টলে কসমেটিক, পোশাক, আসবাবপত্র, পিঠা পুলিসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব জিনিস কিনতে সকাল থেকে রাত পর্যন্ত মেলায় ছুটছেন বিভিন্ন বয়সীরা।
মেলার এক পাশে রয়েছে ছোটদের জন্য নাগরদোলা, চরকি, ট্রেনসহ বিভিন্ন রাইডের ব্যবস্থাও।
অংশগ্রহণকারীরা মনে করছেন, প্রচার প্রচারণার অভাব ও শীতের কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। তবে সামনের দিনগুলো কেনা-বেচাও বাড়বে বলে মনে করছেন দোকানিরা।
পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী জান্নাতুন ফেরদৌস বলেন, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং সৃজনশীলতা মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
গত ২৩ ডিসেম্বর নওগা পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপি "পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা ২০১৯" এর উদ্বোধন করা হয়। এ মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।