বাংলাদেশ, জেলার সংবাদ

নওগাঁয় নানার সঙ্গে পটল খেত দেখতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর বদলগাছীতে নানার সঙ্গে পটল খেত দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে তামিম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম একই উপজেলার সোহাসা গ্রামের প্রবাসী রাসেলের একমাত্র ছেলে।

নিহতের নানা আনিসুর রহমান জানান, দুপুরে তামিম তার সঙ্গে পটল খেতে গিয়েছিল। তিনি ক্ষেতে কাজ করার সময় তামিম সেখানে খেলছিল। হঠাৎ শিশুটি চিৎকার করে উঠলে তিনি বুঝতে পারেন তাকে বিষধর সাপে কামড় দিয়েছে। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন