জেলার সংবাদ

নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেলে মাঠে বোরো ধান কাটার সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা সবাই কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার খাজুর মাঠে বোরো ধান কাটছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে দিলিপ চন্দ্র বর্মন নামের এক কৃষি শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহত দিলিপের বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।

 

অন্যদিকে, নিয়ামতপুর উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, উপজেলার হাজিনগর মাঠে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একই উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে অনুকূল চন্দ্র মাহন্ত নামের এক ব্যক্তি মারা যান। তারও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন