জেলার সংবাদ

নওগাঁয় রাতের আঁধারে ১৩ হাজার কলাগাছ কাটার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর পত্নীতলায় রাতের আঁধারে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. তুহিনকে (৩০) গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।

শুক্রবার উপজেলার শ্যামবাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, পত্নীতলায় রাতের আঁধারে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় মামলা দায়ের করে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন