জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "নকল করে পাশ করার সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না। সাদা কাগজে লিখে দিয়ে আসলেও জিপিএ ফাইভ, এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ- এমন শিক্ষাব্যবস্থা বাংলাদেশের মাটিতে আর হতে দেবো না।"
শনিবার (১৮ এপ্রিল) শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, "আজকে তারেক রহমানের সরকার, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তারেক রহমান সাহেব ৩১ দফায় বলেছেন শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট থাকবে। আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু এই গ্রামে বা শহরে নয়, বিশ্বে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা করে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতৃবৃন্দ।
ডিবিসি/পিআরএএন