জেলার সংবাদ

নকশাবহির্ভূত কাজের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নকশাবহির্ভূত কাজ করার অভিযোগে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ দুই এলাকা ডাক্তারপাড়া ও কান্দিরপাড়ে ৭টি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ওবায়দুল বারী আবুর নেতৃত্বে এক অভিযানে এই নির্দেশনা দেওয়া হয়। এ সময় সংস্থাটির প্রকৌশলী সিরিফুল হক উপস্থিত ছিলেন।


নির্মাণকাজ বন্ধের নির্দেশ পাওয়া ভবনগুলো হলো- ডাক্তারপাড়ার সিলভার টাওয়ার, একতা টাওয়ার ও মাসুম টাওয়ার। এছাড়া ট্রমা হাসপাতালের বিপরীতে মজিবুর রহমান গং-এর বাণিজ্যিক ভবন ও জামান-জাহানারা প্যালেস এবং কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন ও কাজী টাওয়ার।


উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন