বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে ইউটিউব দেখে পানি বোতলজাত, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের কালিয়ায় পণ্য মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস এই জরিমানা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিবন্ধন সনদ ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করায় উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার’কে ১৫ হাজার টাকা এবং নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বিএসটিআই যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জরিমানার শিকার তাহমিদ ড্রিংকিং ওয়াটারের মালিক ফারহানা লাজু জানান, ইউটিউব দেখে যন্ত্রপাতি কিনে তিনি প্রায় তিন বছর ধরে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বোতলজাত করে কালিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। নারী উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যেই তিনি বাড়িতে এই ব্যবসার পাশাপাশি মাছ ও মুরগির খামারও গড়ে তুলেছেন বলে জানান।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন