জেলার সংবাদ

নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জি এম মাশরাফিকে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জি এম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও এবং কিছু ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গাছপালায় ঘেরা কোনো এক নির্জন স্থানে বসে তিনি ইয়াবা সেবন করছেন। তবে ঠিক কোন স্থানে বসে তিনি এই মাদক গ্রহণ করছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা জি এম মাশরাফির বক্তব্য জানার জন্য তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

জেলা ছাত্রদলের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি এম মাশরাফিকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মামুন গাজীর যৌথ নির্দেশনায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন